রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল খুলছে আগামী ১৭ অক্টোবর এবং ২০ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু হবে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন সিনেট ভবনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক ও একাডেমিক কমিটির সদস্য অধ্যাপক আতাউর রহমান রাজু এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আগামী ১৭ অক্টোবর থেকে আবাসিক হলসমূহ খোলা হবে এবং ২০ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। এবার শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে।’
ইত্তেফাক/এএএম