বামনায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ

বামনা (বরগুনা) সংবাদদাতা:সোমবার সকালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বামনা প্রেসক্লাবের সামনে সংবাদ প্রকাশের জের ধরে পশ্চিম সফিপুর গ্রামের জব্বার খান হত্যা মামলার আসামি মো. হেমায়েত মোল্লা দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক আমাদের সময় পত্রিকার বামনা উপজেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান টিপুর উপর হামলার প্রতিবাদে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন বামনা প্রেসক্লাবের সভাপতি মো. ওবায়দুল কবির আকন্দ দুলাল, সাধারণ সম্পাদক মো. নাসির মোল্লা, জেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি মাহবুবুর রহমান মান্নু, জেলা টেলিভিশন ফোরামের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান ইমন প্রমুখ।