বাঁদরের জ্বালায় অতিষ্ঠ ভারতীয় সাংসদরা!

ভারতে বাঁদরের অত্যাচারে শুধু সাধারন মানুষ অতিষ্ঠ না, দেশটির সাংসদেরাও কাবু হচ্ছেন। দিল্লিতে রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে নর্থ ব্লক, সাউথ ব্লক এমনকি রাষ্ট্রপতি ভবনেও দিনেদুপুরে চলে বাঁদরের উপদ্রব।

সাংসদেরা জানান, সংসদ চত্বরে বাঁদরের অত্যাচারে তারা অতিষ্ঠ। তাদের দাবি, সংসদ চত্বরে রাখা ডাস্টবিনগুলো কোনদিন ঠিক অবস্থায় থাকে না। এছাড়া প্রতিদিন সংসদের আশেপাশে ছড়িয়ে থাকে বাঁদরের বিষ্ঠা। 

তবে বাঁদরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দেওয়া হয়েছে পরামর্শ। বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘বাঁদর দেখে দাঁড়িয়ে পড়বেন না। যতক্ষণ না বাঁদর আপনার মোটরবাইকে ঝাঁপিয়ে পড়ছে, ততক্ষণ একেবারেই দাঁড়াবেন না।

কয়েকদিন আগেই মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে ১২ দিনের শিশুকে মেরে ফেলে এক বাঁদর। এছাড়া গত ২০১৬ সালে বাঁদরের বিরুদ্ধে ২৬৮টি মামলা দায়ের করেন দেশটির সাধারণ মানুষ।  তথ্য সূত্র: আনন্দবাজার/এনডিটিভি। 

ইত্তেফাক/এসআর