সীতাকুণ্ডে ইয়াবাসহ আটক এক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

সীতাকুণ্ডে গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে পুলিশ ৩শ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে।

জানা যায়, গত রবিবার বিকাল ৫টায় বারো আউলিয়া হাইওয়ে থানার এসআই মোঃ মনির হোসেনের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ সোনাইছড়ি এলাকায় সীতাকুণ্ডগামী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী মোঃ শফি উল্লাহকে ৩শ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ব্যাপারে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান হাবিব বলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে।