আন্তর্জাতিক স্বীকৃতি পেল স্কাই সিটি হোটেল

আন্তর্জাতিক স্বীকৃত পেয়েছে রাজধানীর স্কাই সিটি হোটেল। চারতারকামানের এ হোটেলের যাত্রা শুরু হয় ২০১৭ সালের মার্চে। শতকরা ৯৫ভাগ বিদেশি অতিথি এ হোটেলে অবস্থান করেন। অনলাইন মূল্যায়নের ভিত্তিতে বুকিং পোর্টাল বুকিং ডট কম গেস্ট রিভিউ অ্যাওয়ার্ড এবং এক্সপেডিয়া গেস্ট রেটিং অ্যাওয়ার্ড নামে সম্মাননা স্মারক দিয়েছে। - প্রেস বিজ্ঞপ্তি