একটি পাঠাগার খুবই প্রয়োজন

কক্সবাজার জেলার রামু উপজেলাধীন গর্জনিয়া ইউনিয়ন একটি প্রাচীন জনপদ। এখানকার যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ছাত্রছাত্রীকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো যোগ্যতা সমপন্ন করে গড়ে তোলে সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের অনেকগুলোতে পাঠাগার নেই। বিশেষ করে গ্রাম-অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। আমাদের গর্জনিয়া আর্দশ শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়েও পাঠাগার নেই। বর্তমানে শুধু একাডেমিক পড়ালেখা দিয়ে কিছু করা যায় না। শিক্ষার্থীদের সাফল্যের শিখরে পৌঁছতে হলে বাহ্যিক জ্ঞানও অর্জন করতে হবে। একটি জাতির সফলতার পেছনে পাঠাগার অতান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং গর্জনিয়া আর্দশ শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ে একটি পাঠাগার খুবই প্রয়োজন। এ ব্যাপারে রামু উপজেলা শিক্ষা অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি।

নুরুল ইসলাম

ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়