দশম শ্রেণির জীববিজ্ঞান

মোছা. জারিন তাসনিম রাকা   

শিক্ষার্থী দশম শ্রেণি

বাংলাদেশ ব্যাংক স্কুল, সিলেট

 

 

 

               

প্রশ্ন:-৪২) লাইসোজোমের কাজ কী?

উ:জীবাণু ধ্বংস করা।

প্রশ্ন:-৪৩) প্লাস্টিড এর প্রধান কাজ কী ?

উ:খাদ্য প্রস্তুত করা।

প্রশ্ন:-৪৪) সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় কী তৈরি করে?

উ:অ্যাস্টার রে।

প্রশ্ন:-৪৫) সরল টিস্যুকে কত ভাগে ভাগ করা হয়েছে?

উ:৩ ভাগে।

প্রশ্ন:-৪৬) কোন কোষের প্রান্তদ্বয় সরু ও সুঁচালো?

উ:ট্রাকিড।

প্রশ্ন:-৪৭) জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষকে কী বলে?

উ:জাইলেম প্যারেনকাইমা বা উড প্যারেনকাইমা

প্রশ্ন:-৪৮) নিউক্লিয়াস থাকে না কোন ধরনের কোষে?

উ:পরিণত সিভকোষে।

প্রশ্ন:-৪৯) আবরনী টিস্যুকে কত ভাগে ভাগ করা যায়?

উ:৩ ভাগে।

প্রশ্ন:-৫০) ফ্লাজেলাযুক্ত আবরনী টিস্যু কোথায় থাকে ?

উ:হাইড্রার এন্ডোডার্মে।