জীববিজ্ঞান
মো. আব্দুর রাজ্জাক রুবেল
সিনিয়র শিক্ষক
আলহাজ্ব সমসের উদ্দিন উচ্চবিদ্যালয়
লালমনিরহাট
১. নিচের চিত্র দুটি লক্ষ করো?
ক.লোকাস কী?
খ. কালার ব্লাইন্ড কীভাবে হতে পারে? ব্যাখ্যা করো।
গ. চিত্র M এর প্রতিরূপ ব্যাখ্যা কর। ঘ. চিত্র M এর একটি নির্দিষ্ট অংশ চিত্র N এর সঙ্গে যুক্ত হওয়ার বিশেষ পদ্ধতি শস্য উন্নয়নে গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ করো।
২. নিচের চিত্র দুটি লক্ষ করো?
ক. পুষ্পাক্ষ কী?
খ. AIDS কে প্রাণঘাতি রোগ বলার কারণ
ব্যাখ্যা করো।
গ. P এর গঠন প্রক্রিয়ার বর্ণনা দাও।
ঘ. নিষেকের পর P এবং Q এর পরিবর্তন সাদৃশ্যপূর্ণ? বিশ্লেষণ করো।
৩. প্রতিটি সজীব কোষ বেঁচে থাকার জন্য শক্তির প্রয়োজন। সকল শক্তির উত্স হলো সূর্য। উদ্ভিদের বিশেষ একটা অঙ্গাণু এ সূর্য শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে খাদ্যে আবদ্ধ করে। আবার জীবন্ত সকল কোষ খাদ্যকে অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে শক্তি উত্পন্ন করেই বেঁচে থাকে।
ক. ফ্যাগোসাইটোসিস কী?
খ. রাইবোসামের কাজ কী?
গ. যে কোষীয় অঙ্গাণুটি খাদ্য থেকে শক্তি উত্পন্ন করে তার গঠন বর্ণনা করো।
ঘ. উদ্ভিদের যে কোষীয় অঙ্গাণুটি সূর্য শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে তা শুধু উদ্ভিদ নয় প্রাণিকূলের জন্যও গুরুত্বপূর্ণ- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
৪. তনু তার বাবা-মার একমাত্র কন্যা সন্তান। সে বুদ্ধিমতী হলেও তার গায়ের রং তার বাবার মত কালো। এতে তনুর দাদির মনে বড়ই আক্ষেপ থাকলেও তার বাবা এর মূল রহস্য জানেন বলে তার মনে কোনো কষ্ট নেই।
ক. বংশগতি কী?
খ. হরমোনকে রাসায়নিক দূত বলে কেন?
গ. তনুর গায়ের বর্ণ বংশগতি ধারায় প্রাপ্ত রাসায়নিক উপাদান দায়ী তা ব্যাখ্যা করো।
ঘ. কন্যা সন্তান জন্মের জন্য মাতা নয় পিতাই দায়ী ব্যাখ্যা করো।
৫. নিচের চিত্রটি লক্ষ করো?
ক. স্পিন্ডল তন্তু কী?
খ. কোষের কোন অঙ্গাণুকে পাওয়ার হাউস বলা হয়, কেন?
গ. চিত্রের ‘A’ প্রক্রিয়াটি বর্ণনা করো। ঘ. চিত্রের ‘B’ প্রক্রিয়াটি জীবদেহে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে এবং প্রজাতির বৈচিত্র্যতা প্রদান করে ? বিশ্লেষণ করো।
৬. জীববিজ্ঞান ক্লাশে শিক্ষক DNA অণুর গঠন নিয়ে আলোচনা করছিলেন। তিনি শিক্ষার্থীদের এটাও বললেন যে, এই অণু অপরাধী শনাক্তকরণেও সাহায্য করে।
ক. অটোসোম কী?
খ. কুলির থ্যালাসেমিয়া বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে উল্লিখিত অণুর গঠন ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের শেষ লাইনটি বিশ্লেষণ করো।