তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
চলনবিলে চায়না দুয়ারী জাল পেতে অবাধে মাছ নিধন করা হচ্ছে। এতে জালে আটকা পড়ে মারা যাচ্ছে সাপ, কুইচা, কাঁকড়া, ব্যাঙ, শামুকসহ অধিকাংশ জলজ প্রাণী। এতে হুমকিতে পড়েছে চলনবিলের জীববৈচিত্র্য। তাড়াশ ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মর্জিনা ইসলাম বলেন, চায়না দুয়ারী জালের ব্যবহার বাড়ায় নিধন হচ্ছে দেশীয় প্রজাতির মাছ ও বিভিন্ন জলজ প্রাণী। ফলে মাছ ও জলজ প্রাণীর বংশ বৃদ্ধিতে ব্যাঘাত ঘটছে। এ জাল কারেন্ট জালের চেয়েও মারাত্মক ক্ষতিকর। উপজেলা মত্স্য কর্মকর্তা মো. মসগুল আজাদ বলেন, মাছ নিধন ও অন্যান্য জলজ প্রাণীর ক্ষতি আইনত অপরাধ। এ বিষয়ে নিয়মিত অভিযান চালানো হবে।