পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
কালের পরিক্রমায় বাজারে প্লাস্টিকপণ্য সহজলভ্য হওয়ায় পাইকগাছার বাঁশ ও বেতশিল্প এখন বিলুপ্তির পথে। ফলে এলাকায় বাঁশ-বেত কারিগররা দুর্দিনে পড়েছেন। অনেকে তাদের পূর্বপুরুষের এ পেশা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। গদাইপুরের ঋষি সম্প্রদায়ের পূজা কমিটির সভাপতি নির্মল দাশ বলেন, একসময় আমাদের এখানে ১৩০টি পরিবার এ পেশার সঙ্গে জড়িত থাকলেও এখন টিকে আছে মাত্র ২০টি পরিবার। বাঁশ-বেত কারিগর জিরো দাশী ও নেপাল দাস জানান, বাঁশ-বেতের দাম বেড়ে যাওয়ায় ও প্লাস্টিক পণ্যের চাহিদা বাড়ায় আমাদের এসব পণ্যের চাহিদা কমে গেছে। ফলে পরিবার-পরিজন নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।