ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অগ্নি-বীণা ও দোলন-চাঁপা হল দুটি আগামী ২৫ অক্টোবর খুলে দেওয়া হবে। নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল দুটির জন্য নীতিমালা প্রণয়নের কাজ চলছে, নীতিমালা প্রণয়ন শেষে হল দুটি খোলার বিষয়ে অতি শিগিগরই সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেসবিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞতিতে জানানো হয়, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ৩৭তম একাডেমিক কাউন্সিলের সভা থেকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে হওয়া এ সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।