কুমিল্লায় বিপুল মাদকসহ নারী গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ আয়েশা বেগম (৩৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে র্যাব-কুমিল্লা ক্যাম্পের একটি টিম জেলার সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণনগর গ্রামে এ অভিযান পরিচালনা করে। র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, কৃষ্ণনগর এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য পাচারকালে আয়েশা বেগমকে গ্রেফতার করা হয়। তার কাছ  থেকে ১ হাজার ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৭০ বোতল ফেনসিডিল, ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ব্যাপারে শুক্রবার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।