দিনাজপুরের ১৩টি উপজেলায় ‘নৌকা’ পেলেন যারা

উপজেলা পরিষদ নির্বাচন

দিনাজপুর অফিস

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দিনাজপুরের ১৩টি উপজেলায় চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা আগামী ১৮ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে “নৌকা” প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জেলার অধিকাংশ উপজেলাতেই তৃণমূল নেতাদের ভোটে নির্বাচিত প্রার্থীদের মনোনয়ন দেয়া হলেও দেওয়া হয়নি হাতে গোনা দু-একটি উপজেলায়। গত রবিবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দিনাজপুরের ১৩টি উপজেলাসহ দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ১২২ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। এর মধ্যে দিনাজপুরের ১৩টি উপজেলার চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে।

দিনাজপুরের ১৩টি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের যেসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, তারা হলেন- বীরগঞ্জ উপজেলায় মো. আমিনুল ইসলাম, কাহারোল উপজেলায় এ কে এম ফারুক, বোঁচাগঞ্জ উপজেলায় মো. আফসার আলী, বিরল উপজেলায় এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, দিনাজপুর সদর উপজেলায় ইমদাদ সরকার, চিরিরবন্দর উপজেলায় মো. আহসানুল হক মুকুল, খানসামা উপজেলায় মো. সফিউল আযম চৌধুরী লায়ন, ফুলবাড়ী উপজেলায় মো. আতাউর রহমান মিল্টন, পার্বতীপুর উপজেলায় মো. হাফিজুল ইসলাম প্রামানিক, বিরামপুর উপজেলায় মো. পারভেজ কবীর, নবাবগঞ্জ উপজেলায় মো. আতাউর রহমান, ঘোড়াঘাট উপজেলায় মো. আব্দুর রাফে খন্দকার এবং হাকিমপুর উপজেলায় মো. হারুন উর রশিদ। তবে দু-একজন বাদে এদের অধিকাংশই তৃণমূল নেতাদের ভোটে নির্বাচিত হয়েছিলেন।