জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবিতে মানববন্ধন করেছে ১৯৭৭ সালের ২ অক্টোবর সেনা বিমান বাহিনীর নিহত সদস্য ও পরিবারবর্গ। গতকাল শুক্রবার বিকাল ৩টার দিকে রাজধানীর নাজিমউদ্দিন রোডে সাবেক কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে তারা এ কর্মচসূচি পালন করেন। তারা ১৯৭৭ সালের ২ অক্টোবর সামরিক বাহিনীতে কর্মরত বীর মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের ‘হত্যা’র জন্য সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন ভুক্তভোগী পরিবারের শতাধিক সদস্য।