বরিশাল অফিস
হত্যা মামলার এজাহারভূক্ত আসামি বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের চেয়ারম্যান কাজী হুমায়ুন কবির ও উপজেলা আওয়ামী লীগ নেতা জালাল মল্লিকসহ তিনজনকে রবিবার জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। বরিশাল চিফ জুডিশিয়াল আদালতের বিচারক এ নির্দেশ দেন। এর আগে তিন আসামি আদালতে আত্মসমর্পন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার অপর আসামি ওটরা গ্রামের মঞ্জু খান।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন বার সমিতিরি সভাপতি অ্যাডভোকেট ওবায়দুল্লাহ সাজু।
উল্লেখ্য, গত বছরের ১১ সেপ্টেম্বর একই উপজেলার জল্লার ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিত্ হালদার নান্টুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বাবা ৩২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় শোলক ইউনিয়নের চেয়ারম্যান কাজী হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা জালাল মল্লিক ও মঞ্জু খান উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেছিলেন।