খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা
রবিবার রাতে খোকসায় পরকিয়ার জের ধরে নাতির হাতে নানা খুন হয়েছেন। খুনের ঘটনায় ঘাতক নাতিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। নিহতের নাম মজিবর রহমান(৬৫)। জানা গেছে, উপজেলার সন্তোষপুর গ্রামের বৃদ্ধ মজিবর রহমান খাওয়া শেষ করে ঘরে ঘুমাতে যান। রাত সাড়ে ১১টার দিকে নিহতের মেঝ ছেলের স্ত্রী চাম্মিয়া খাতুন ছিয়াম বাড়ির সবাইকে ডেকে ঘুম থেকে তুলে জানায়, বাড়ির বাইরে খালের পাড়ে মজিবর রহমান কাতরাচ্ছেন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।