পঞ্চম শ্রেণির পড়াশোনা

 ‘শব্দদূষণ’ ও ‘স্মরণীয় যাঁরা চিরদিন’

বাংলা

কঙ্কন সরকার, শিক্ষক

শিশুবান্ধব পাঠশালা, গাইবান্ধা

 

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের পাঠ্যবইয়ের ‘শব্দদূষণ’ ও ‘স্মরণীয় যাঁরা চিরদিন’ পাঠ থেকে গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ তুলে ধরা হলো। তোমার চর্চার সাথে মিলিয়ে নাও।

 

শব্দ দূূষণ

এবার শব্দার্থ লিখি ও শিখি —

নিশিরাত — গভীর রাত্রি। মাঝ রাত।

কিচির মিচির— পাখির ডাকাডাকির আওয়াজ।

ফেরিঅলা— রাস্তায় বা বাড়িতে বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করে।

শব্দদূষণ— অত্যন্ত কোলাহলে শব্দদূষণ

স্মরণীয় যাঁরা চিরদিন

শব্দার্থগুলো পড়ি ও শিখি—

 

অবরুদ্ধ — শত্রু দিয়ে বেষ্টিত, বন্দী।

আত্মদানকারী— নিজের জীবন উত্সর্গ করেছেন যিনি।

নির্বিচারে — কোনো রকম বিচার-বিবেচনা ছাড়া।

বরেণ্য — মান্য।

পাষণ্ড — নির্দয়।

অসাধু — অসত্।

মনস্বী — উদারমনা।

যশস্বী — বিখ্যাত, কীর্তিমান।

অবধারিত — অনিবার্য, যা হবেই।