প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়ে গেলো বিশ্ব সঙ্গীতের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’। বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টায় লস অ্যাঞ্জেলসের স্ট্যাপল সেন্টারে অনুষ্ঠিত হলো এই আয়োজনের ৬১তম আসর। এবার গ্র্যামি’র আসরে ইতিহাস সৃষ্টি করেছেন অভিনেতা-গায়ক চাইল্ডিশ গ্যাম্বিনো ও তার ‘হিপ হপ’- ‘দিস ইজ আমেরিকা’। এই প্রথম কোনও হিপ হপ-র?্যাপ গ্র্যামি ও রেকর্ড অফ দ্য ইয়ার এর পুরস্কার পেলো। পসরা র্যাপ পারফরম্যান্সের জন্য পুরস্কার পান ড্রেক। অ্যালবাম অব দ্য ইয়ার পেয়েছে গেল্ডেন আওয়ার অ্যালবামটি। সেরা শিল্পীর সম্মান পেয়েছেন দুয়া লিপা। ‘সং অফ দ্য ইয়ার’-এর সম্মান পেয়েছে ‘দিস ইজ আমেরিকা’ গানটি। বিখ্যাত সঙ্গীত পরিচালক এ আর রহমান গ্র্যামি পুরস্কারের মঞ্চে হাজির ছিলেন। আরো হাজির ছিলেন বিশ্বের সব খ্যাতনামা সঙ্গীত শিল্পীরা।
৬১তম গ্র্যামি অ্যাওয়ার্ড পেলেন যারা:
বছরের সেরা অ্যালবাম: ক্যাসি মাসগ্র্যাভস-গোল্ডেন আওয়ার, রেকর্ড অব দ্য ইয়ার: চাইল্ডিশ গ্যাম্বিনো-দিস ইজ আমেরিকা, সেরা নতুন শিল্পী: ডুয়া লিপা, সেরা র্যাপ অ্যালবাম: কার্ডি বি ইনভেশন অব প্রাইভেসি, সেরা আর/বি অ্যালবাম: এইচ.ই.আর-এইচ.ই.আর, সেরা র্যাপ গান: দ্র্যাক-গড’স প্ল্যান
সেরা কান্ট্রি অ্যালবাম: ক্যাসি মাসগ্র্যাভস-গোল্ডেন আওয়ার
বছরের সেরা গান: চাইল্ডিশ গ্যাম্বিনো-দিস ইজ আমেরিকা, সেরা পপ দ্বৈত/দলীয় পারফর্মেন্স: লেডি গাগা এবং ব্র্যাডলি কুপার-শ্যালো, সেরা পপ একক পারফর্মেন্স: লেডি গাগা-জোয়ান, সেরা পপ ভোকাল অ্যালবাম: আরিয়ানা গ্রান্দে-সুইটেনর, সেরা ঐতিহ্যগত পপ ভোকাল অ্যালবাম: উইলি নেলসন-মাই ওয়ে, সেরা অল্টারনেটিভ গানের অ্যালবাম: বেক-কালারস, সেরা ড্যান্স রেকর্ডিং: সিল্ক সিটি ও ডুয়া লিপা ফিচারিং ডিপলো ও মার্ক রনসন-ইলেক্ট্রিসিটি, সেরা ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম: জাস্টিস-ওম্যান ওয়ার্ল্ডওয়াইড, সেরা রক পারফরম্যান্স: ক্রিস কর্নেল- হোয়েন ব্যাড ডাজ গুড, সেরা মেটাল পারফরম্যান্স: হাই অন ফায়ার-ইলেক্ট্রিক মেসাইয়া, সেরা রক অ্যালবাম: গ্রেটা ভ্যান ফ্লিট-ফ্রম দ্য ফায়ারস, সেরা আর অ্যান্ড বি পারফরম্যান্স: এইচ.ই.আর. ফিচারিং ড্যানিয়েল সিজার, সেরা আরবান কনটেম্পরারি অ্যালবাম: দ্য কার্টারস-এভরিথিং ইজ লাভ, সেরা মিউজিক ভিডিও: চাইল্ডিশ গ্যাম্বিনো-দিস ইজ আমেরিকা
সেরা দেশিয় একক পারফর্মেন্স: ক্যাসি মাসগ্র্যাভস-বাটারফ্লাইস
সেরা দেশিয় দ্বৈত/দলীয় পারফর্মেন্স: ডান, শ্যায়, তেকুইলা, সেরা কমেডি গান: ক্যাসি মাসগ্র্যাভস-স্পেস কাউবয়, সেরা আমেরিকান অ্যালবাম: ব্র্যান্ডি কার্লাইল-বাই দ্য ওয়ে, আই ফরগিভ ইউ, সেরা মিউজিক্যাল থিয়েটার অ্যালবাম: দ্য ব্র্যান্ড’স ভিজিট, সেরা কমেডি অ্যালবাম: একুয়ানিমিটি অ্যান্ড দ্য বার্ড রেভেলেশন-ডেভ চ্যাপেলে, বছরের সেরা প্রডিউসার: ফ্যারেল উইলিয়ামস। (আরো খবর পৃষ্ঠা-১২)।