গোদাগাড়ীতে সড়কে ঝুঁকিপূর্ণ মরা গাছ

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা

গোদাগাড়ীসহ বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন সড়কের দুইপাশে অসংখ্য মরা গাছ দাঁড়িয়ে রয়েছে। গাছগুলো রাস্তার ওপর পড়ে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। পাকড়ীর মোশরা গ্রামের আব্দুল হামিদ বলেন, গত বছর মরা গাছ পড়ে গরু মারা যায়, ঘরবাড়ির ক্ষতি হয়েছিল। গোদাগাড়ী উপজেলা বন বিভাগের কর্মকর্তা জনাব আলী বলেন, সড়কের পাশে মরা গাছ কাটার বিধান নেই। তবে শুকনো গাছগুলো পড়লে সরিয়ে নিতে পারব। বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) গোদাগাড়ী জোনের সহকারী প্রকৌশলী রফিকুল হাসান বলেন, বিএমডিএর কিছু গাছ মরা আছে সত্য। মরা গাছগুলো গণনার কাজ শুরু হয়েছে।