উদ্যোক্তা অর্থনীতিতে অনার্স প্রোগ্রামে ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকা স্কুল অব ইকোনমিকসের অধীনে বর্তমানে অর্থনীতিতে চার বছরমেয়াদি অনার্স প্রোগ্রাম ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত ব্যাচেলর অব ইকনমিকস (এন্ট্রাপ্রেনিউরিয়াল ইকোনমিকস) প্রোগ্রামের ফরম অনলাইনে ডাউনলোড করে ফিলআপ করে হেড অব অ্যাডমিন, ডেভেলপমেন্ট অ্যান্ড একাডেমিক অ্যাফেয়ার্স বরাবর ফরম পাঠানো যাবে। অথবা ইমেইল mahboob.ali@dsce.edu.bd পাঠানো যাবে। যে কোনো তথ্যের জন্য উদ্যোক্তা অর্থনীতির প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলীর সঙ্গে ফোনে ০১৬১৬৩৯৪৭০৪ নম্বরে সরাসরি যোগাযোগ করা যাবে। —প্রেস বিজ্ঞপ্তি