যুক্তরাজ্যের নাগরিকদেরও ভারতে কোয়ারেন্টাইনে থাকতে হবে

বিবিসি

যুক্তরাজ্যের যেসব নাগরিক ভারতে আসবে, তাদের জন্য কয়েকটি বিশেষ নিয়ম চালু করতে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতে আসতে হলে যুক্তরাজ্যের নাগরিকদের ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে করোনার আরটিপিসিআর পরীক্ষা করিয়ে আসতে হবে। পাশাপাশি তারা আসার পর বিমানবন্দরে তাদের করোনা পরীক্ষা করা হবে। এরপর ১০ দিন থাকতে হবে কোয়ারেন্টাইনে। এ নিয়ম আগামী ৪ অক্টোবর থেকে কার্যকর করা হবে।

এছাড়া ভারতে আসার অষ্টম দিনের মাথায় আরো একটি করোনা পরীক্ষা করাতে হবে। দুই ডোজ টিকা নেওয়া থাকলেও ভারতে আসা যুক্তরাজ্যের নাগরিকদের এই পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।