নড়িয়া (শরীয়তপুর)সংবাদদাতা শরীয়তপুর নড়িয়া পন্ডিসার দরবার শরীফে গতকাল সোমবার দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেনকে নড়িয়া উপজেলা প্রেসক্লাবের পক্ষে থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন চিশতী নগর দরবারের ব্যবস্থাপনা ও প্রকল্প পরিচালক সৈয়দ গোলাম মুরসালিন। আরও ছিলেন দৈনিক ইত্তেফাকের নড়িয়া উপজেলা সংবাদদাতা কবির উজ্জামান, জিটিভির প্রতিনিধি মানিক মোল্যা, আরটিভির জেলা প্রতিনিধি ইব্রাহীম হোসাইন, মানব জমিনের নড়িয়া প্রতিনিধি আলমগীর হোসেন, গণমুক্তির প্রতিনিধি রিমন বেপারী , সাংবাদিক হারিছ বেপারী, ছাত্রলীগ নেতা রাজিব আহম্মেদ, দেলোয়ার চোকদার প্রমুখ ।