সাংবাদিক তুহিন খানের পিতার ইন্তেকাল

ইত্তেফাক রিপোর্ট

সাভার প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার তুহিন খানের পিতা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শাহাব উদ্দিন খান (৮২) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। গতকাল শনিবার ভোরে সাভারের গেন্ডাস্থ নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, ছয় পুত্র, এক কন্যা, নাতি-নাতনি রেখে গেছেন। শনিবার বাদ জোহর গেন্ডা গাউসুল আজম জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।