ইত্তেফাক রিপোর্ট
ঢাকা শিশু হাসপাতালে কোভিড ১৯ আরটিপিসিআর টেস্ট বাবদ অতিরিক্ত টাকা গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় কিংকর ঘোষ নামে এক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ঢাকা শিশু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সফি আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বরখাস্ত করা হয়। এতে উল্লেখ করা হয়, এ ধরণের কর্মকান্ডে হাসপাতালের সুনাম দারুণভাবে ক্ষুণ্ন হয়েছে। যা ঢাকা শিশু হাসপাতাল চাকরি ও নিয়োগ বিধিমালার পরিপন্থী হওয়ায় দোষী সাব্যস্ত করে ঢাকা শিশু হাসপাতাল চাকরি ও নিয়োগ বিধিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা (গুরুদণ্ড) প্রদানে ব্যবস্থাপনা বোর্ড সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেয়।