মীর মুনিরিয়া দরবার শরীফের বার্ষিক ওরস

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়াস্থ মীর মুনিরিয়া দরবার শরীফের পীর সাহেব হযরতুলহাজ্ব আল্লামা শাহছুপী সৈয়দ মীর আহমদ মুনিরী (রহ:) এর ৪১তম বার্ষিক ওরস আগামী ১৪ ও ১৫ই ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার ও শুক্রবার ২ দিনব্যাপী অনুষ্ঠিত হবে।

ওরস শরীফে ওয়াজ মাহফিল, খতমে কুরআন, মিলাদ মাহফিল ও তবারব বিতরণ শেষে বিশ্ব উম্মার সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজত পরিচালনা করবেন দরবার শরীফের বর্তমান পীর সাহেব শাহজাদা সৈয়দ মৌলানা আলহাজ্ব কাজী আবু জাফর মুনিরী (ম:আ:)। এতে সকল মুরিদান ও আশেকীনদের দ্বীনি দাওয়াতে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

—প্রেস বিজ্ঞপ্তি