ইত্তেফাক রিপোর্ট
কৃষি বিজ্ঞানীদের সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রযুক্তি আবিষ্কারের পর তা যদি মাঠ ও চাষি পর্যায়ে না যায় তাহলে উদ্ভাবনে কোনো লাভ নেই। এ দায়িত্বটি কৃষি বিজ্ঞানীদেরকেই নিতে হবে। উত্পাদিত প্রযুক্তির কতটি চাষি পর্যায়ে গিয়েছে তা দেখা উচিত। গত রবিবার গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী ‘বারি প্রযুক্তি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।