নতুন দায়িত্বে বান্না-তপু

 বিনোদন রিপোর্ট

 

নির্মাণের বাইরে নতুন দায়িত্ব কাঁধে নিলেন নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্না ও তপু খান। নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের ২১ সদস্যের কার্য্য নির্বাহী কমিটিতে সদস্য হিসেবে যুক্ত হলেন তারা। এই দুই নির্মাতার অন্তর্ভূক্তি ছাড়াও অর্থ সম্পাদক হিসেবে কমিটিতে পদোন্নতি পেয়েছেন নির্মাতা হাফিজুর রহমান সুরুজ। তিনি আগে কার্য নির্বাহী কমিটিতে ছিলেস। নির্মাতা সাজ্জাদ সনির মৃত্যুতে অর্থ সম্পাদক পদটি খালি থাকায় সুরুজকে দেওয়া হয়েছে। গত শনিবার শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব বুঝে নিয়েছেন তারা। 

সংগঠনটির সভাপতি সালাউদ্দিন লাভলু বলেন, ‘গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী শূন্য পদে বান্না ও তপুকে যুক্ত করা হয়েছে।’

নতুন দায়ত্ব প্রসঙ্গে নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ বলেন, ‘সভাপতি লাভলু ভাইকে ভীষণ শ্রদ্ধা করি। তিনি জানিয়েছেন নির্বাহী কমিটির প্রত্যেকেই আমাকে কমিটিতে চেয়েছেন। সেই ভালোবাসার জায়গা থেকে পদের কথা চিন্তা না করে সবার প্রতি সম্মান জানিয়ে কমিটিতে যুক্ত হয়েছি। সংগঠনের জন্য আমার দিক থেকে যতটুকু করার আছে, তা অবশ্যই করব।’ তপু খান বলেন, ‘ডিরেক্টরস ডিল্ডের সঙ্গে আগে পরোক্ষভাবে যুক্ত ছিলাম। এবার প্রত্যক্ষভাবে যুক্ত হয়েছি। আশা করছি নির্মাতাদের স্বার্থ রক্ষায় আমাদের সংগঠনটি আরো গতিশীল হবে।’