কেরানীগঞ্জ (ঢাকা):ঢাকার কেরানীগঞ্জের মোল্লার হাটে ধলেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণ এলাকাবাসীর প্রাণের দাবি। প্রতিদিন স্কুল, কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও পেশাজীবীসহ হাজার হাজার মানুষ শ্যালো নৌকাযোগে ধলেশ্বরী নদী পার হচ্ছে। সেতুটি নির্মাণ হলে ঢাকার কেরানীগঞ্জের কোন্ডা, তেঘরিয়া ও শুভাঢ্যা ইউপি এবং মুন্সিগঞ্জের সিরাজদিখানের বালুরচর, নাতিকান্দি, ইসাপুরা, মালকানগর, মধ্যপাড়াসহ ১০টি ইউনিয়নের মানুষ দ্রুত রাজধানীতে যেতে পারবে, রাজধানীর সঙ্গে দূরত্ব অনেক কমে আসবে —ইত্তেফাক