ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নাধীন চাতলপাড় বাজারে প্রতিষ্ঠিত ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারটির পাঁচটি স্তম্ভের তিনটির শীর্ষভাগই সামনের দিকে বাঁকা। আর জাতীয় শহিদ মিনারের শুধু মধ্যের স্তম্ভটির শীর্ষভাগ বাঁকা। প্রশ্ন হচ্ছে, ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারটি জাতীয় শহিদ মিনারের মতো নয় কেন? শহিদ মিনার বাংলা ভাষা ও বাঙালির জাতীয় পরিচিতির প্রতীক। সারা দেশে এ প্রতীক অবশ্যই এক ও অভিন্ন হওয়া উচিত। তাই ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারটি কেন্দ্রীয় শহিদ মিনারের আদলে পুনর্নির্মাণ করা হোক।
এম মনসুর আলী, অরুয়াইল, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া