বন্দরে সরস্বতি পূজা মণ্ডপে মূর্তি ভাঙচুর করেছে বখাটেরা। এ ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। গত রবিবার গভীর রাতে বন্দরের তিনগাঁও গ্রামে শ্রী মধু সুদন বিশ্বাসের বাড়িতে পূজা মণ্ডপে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সুজন (২২), শফিকুল ইসলাম (২৫), হূদয় (২২) ও শাহিনকে (২৩) পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় মধু সুদন বিশ্বাসের ছেলে লোকনাথ বিশ্বাস বাদী হয়ে গ্রেফতারকৃত ৪ জনসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি দেখিয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ গতকাল সোমবার দুপুরে গ্রেফতারকৃত ৪ জনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে।