ঢাকার বাইরে যশোরে প্রথম ই-পাসপোর্ট প্রিন্টিং ব্যবস্থা চালু

ঢাকার বাইরে যশোরে প্রথম পারসোনালাইজেশন সেলের মাধ্যমে ই-পাসপোর্ট প্রিন্টিং চালু হয়েছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী রবিবার দুপুরে যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এর মাধ্যমে খুলনা বিভাগের ১০ জেলার গ্রাহকদের অল্প সময়ের মধ্যে ই-পাসপোর্ট পৌঁছে দেওয়া সম্ভব হবে। পাশাপাশি এটি ঢাকার পারসোনালাইজেশন সেন্টারের ব্যাকআপ হিসেবে কাজ করবে। চূড়ান্তভাবে পাসপোর্ট অধিদপ্তর দৈনিক ২৫ হাজার ই-পাসপোর্ট প্রিন্টিংয়ের লক্ষ্যমাত্রা অর্জন করল। উদ্বোধনী অনুষ্ঠানে মৌসুমী ইসলাম, মেহেরিস ইসলাম, স্বপ্না ও আজিজুর রহমানের ই-পাসপোর্ট বিতরণ করা হয়।