জ্যোতিষ চন্দ্র বর্মন, সহকারী প্রধান শিক্ষক
পারুলিয়া তফশিলী উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ
লালমনিরহাট।
৬. আনাস বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি জেলায় বাস করে। যেখানে প্রচুর পরিমাণে আখ উত্পাদিত হয় এবং কাগজ শিল্প রয়েছে। গ্রীষ্মের ছুটিতে আনাস স্কুল থেকে সিলেট, চট্টগ্রাম, খুলনা, নারায়ণগঞ্জ আরও কয়েকটি অঞ্চলে সফর করার সুযোগ পায়। এসব অঞ্চলে ঘুরে জানতে পারল এগুলো আমাদের বিভিন্ন বাণিজ্যিক পণ্য উত্পাদনের সাথে জড়িত।
ক. বাংলাদেশের ‘প্রবেশ দ্বার’ বলা হয় কোন বন্দরকে?১
খ. বাংলাদেশের নদীগুলো কীভাবে সারা বছর নৌচলাচলের উপযোগী থাকে? ২
গ. আনাস নিজ এলাকার কাগজ দেশের সর্বত্র পৌঁছানোর জন্য কোন পথটি ব্যবহার করেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. আনাসের সফরকৃত এলাকাগুলোর দ্রব্যাদি আমাদের রপ্তানি বাণিজ্যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো। ৪
৭. নিচের ছকটি দেখ এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
ক. কোনগ্রহে এসিড বৃষ্টি হয়? ১
খ. অধিবর্ষ বলতে কী বোঝ? ব্যাখ্যা করো। ২
গ. চিত্রে প্রদর্শিত A অবস্থানের কারণে পৃথিবীতে কীরূপ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে পৃথিবীর A ও B অবস্থানের কারণে কীরূপ ভিন্নতা পরিলক্ষিতহয়? বিশ্লেষণ করো। ৪
৮. বিশ্বায়নের উপরে একটি সেমিনারে বাংলাদেশের পরিবেশ বিজ্ঞানী ড. মুসা মানচিত্রে জিপিএস ও জিআইএস এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখছিলেন।
ক. অক্ষাংশ কাকে বলে? ১
খ. প্রমাণ সময় বলতে কী বোঝ? ব্যাখ্যা করো। ২
গ. ড. মুসা তার বক্তব্যে জিপিএস এর যে সকল সুবিধা ও অসুবিধার কথা বলেছেন তা ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের আলোকে জিআইএস এর গুরুত্ব ও ব্যবহার সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ করো। ৪
৯. নবম শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে সমুদ্র স্রোতের ভিডিও চিত্র দেখে এ নিয়ে শিক্ষকের সাথে আলোচনা করছিল। শিক্ষার্থীরা কৌতূহলের সাথে ভিডিওটি দেখে উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত সম্পর্কেও সঠিক ধারণা অর্জন করে।
ক. সমুদ্র স্রোত বলতে কী বোঝ? ১
খ. ‘বায়ুপ্রবাহ সমুদ্র স্রোতের প্রধান কারণ’ ব্যাখ্যা করো। ২
গ. উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত কতকগুলো নিয়ামক দ্বারা সংঘটিত হয়- ব্যাখ্যা করো। ৩
ঘ. ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের গুরুত্ব বিশ্লেষণ করো। ৪