ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৮টির বা ১২ দশমিক ৭৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবস রবিবার ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮৯ দশমিক ৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৪০ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ারদর ৮ দশমিক ৮০ টাকা বা ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওরিয়ন ইনফিউশন ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে। গতকাল ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকের ৯ দশমিক ৫২ শতাংশ, সী পার্লের ৭ দশমিক ৬২ শতাংশ, লাফার্জহোলসিমের ৫ দশমিক ৩৭ শতাংশ, সোনালী পেপারের ৪ দশমিক ৯৬ শতাংশ, একটিভ ফাইনের ৪ দশমিক ৩৪ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ২৪ শতাংশ, বিকন ফার্মার ৪ দশমিক ০৮ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৩ দশমিক ১১ শতাংশ এবং আইসিবির শেয়ারদর ৩ দশমিক ১০ শতাংশ বেড়েছে।