সৈয়দপুর শহরে যত্রতত্র অটোরিকশা স্ট্যান্ড

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুর শহরের গুরুত্বপূর্ণ কিছু স্থানে সড়কের ওপর ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছে। অনুমোদনহীন এসব স্ট্যান্ডের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও অন্যান্য গাড়িচালকদের। সৈয়দপুর পৌরসভার লাইসেন্স শাখা সূত্রে জানা যায়, শহরে ১ হাজার ৩১০টি ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন রয়েছে। কিন্তু চলাচল করছে ৪ হাজারের বেশি। সৈয়দপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক নাহিদ পারভেজ চৌধুরী বলেন, অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ ও অনিবন্ধনকৃত অটো আটক অভিযান শিগিগরই শুরু করা হবে। সৈয়দপুর পৌর মেয়র রাফিকা আকতার জাহান বলেন, শিগিগরই নির্ধারিত কিছু স্থানে অটোস্ট্যান্ড গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।