মোরেলগঞ্জে পানগুছি নদীর ভাঙন অব্যাহত

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

মোরেলগঞ্জে পানগুছি নদীর অব্যাহত ভাঙনে ধসে পড়ছে সড়ক। ভাঙনে হুমকিতে রয়েছে বসতবাড়ি, সড়ক, কমিউনিটি ক্লিনিক, ব্রিজসহ বিভিন্ন স্থাপনা। সদর ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম মাহমুদ আলী ও খাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, পানগুছি নদীর অব্যাহত ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে সন্ন্যাসী লঞ্চঘাট থেকে মোরেলগঞ্জ শহর পর্যন্ত ১০ কিলোমিটার স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা জরুরি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ইতোপূর্বে নদী ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নতুন করে ভাঙনের বিষয়টিও অবহিত করা হবে। যাতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হয়।