আটোয়ারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা

আটোয়ারীর পল্লিতে পুকুরে ডুবে মেহেদি হাসান হূদয় নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি সোমবার দুপুরে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার গ্রামে ঘটেছে। মেহেদি হাসান হূদয় (৫) ঐ গ্রামের মৃত সাদেকুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, হূদয় প্রতিবেশী শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলছিল। কিছুক্ষণ পরে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক সময় পাশের পুকুরে হূদয়কে ভাসতে দেখা যায়।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দীন জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।