কাউখালী (রাঙ্গামাটি) সংবাদদাতা
কাউখালী থানাপুলিশের পৃথক অভিযানে সোমবার সকালে নিয়মিত মামলা ও সিআর মামলায় স্বামী-স্ত্রীসহ পাঁচ আসামি গ্রেফতার হয়েছে। কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. শহী উল্যাহের সত্যতা স্বীকার করে বলেছেন, পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মো. ইমরান হোসেন, মো. বাবর উদ্দিন, মো. নুরুন্নবী, রুহুল আমিন ও তার স্ত্রী পারভীন বেগম। গ্রেফতারকৃতদের বিকালে রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা হয়।