ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়েই ডাকাতিয়া পারাপার

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রায়পুর ইউনিয়নের দেবীপুর গ্রামে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে। দেবীপুর, চরমোহনা, চরপাতা, শায়েস্তানগর ও উত্তর রায়পুর—এই পাঁচ গ্রামের ওপর দিয়ে গেছে ডাকাতিয়া। পাকা সেতুর অভাবে মুমূর্ষু রোগী, শিক্ষার্থী, শিশু-বৃদ্ধ ও উত্পাদিত ফসল পারাপারে দুর্ভোগের শেষ নেই। এই বাঁশের সাঁকো দিয়ে পার হতে গিয়ে পা পিছলে পড়ে আহত হয়েছেন অনেকেই। গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত হয় বাঁশের সাঁকোটি। গত ৩০ বছর ধরে বিভিন্ন সময় পাকা সেতুর ব্যাপারে আশ্বাস পাওয়া গেলেও বাস্তবায়নে এগিয়ে আসেননি কেউ। তাই বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়েই পার হতে হচ্ছে কয়েকটি গ্রামের মানুষকে। এই ঝুঁকি এড়াতে ঐ স্থানে একটি পাকা সেতু নির্মাণের জন্য সংশ্লি­ষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাই।

ওসমান গণি, লক্ষ্মীপুর