চট্টগ্রাম অফিস
নগরীর আকবরশাহ থানার কালীরহাট এলাকায় একটি বাসা থেকে এক তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টায় সলিমপুরের কালিরহাট মঞ্জুর কলোনির ২ নম্বর গলির ৭ নম্বর বাসা থেকে জান্নাতুল ফেরদৌস উর্মির (২১) মৃতদেহ উদ্ধার করা হয়।
আকবরশাহ থানার ওসি জহির হোসেন জানান, সকালে ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি শুরু করে পাশের বাসার ভাড়াটিয়ারা। কোনো সাড়া না মেলায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে।
ওসি জানান, উর্মি গত পহেলা অক্টোবর বাসাটি ভাড়া নিয়েছিল। সে একটি পোশাক কারখানায় চাকরি করত। তার পিতার নাম মোজাম্মেল হক। তাদের গ্রামের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়।