আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

৬ অক্টোবর ২০২১ খ্রিষ্টাব্দ, বুধবার

আজ ২১ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৮ সফর ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৫২ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৪১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র। আপনার শুভ সংখ্যা: ৬। শুভ বার: শুক্র। শুভ রত্ন: হীরা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। শরীর ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সম্ভাব্যক্ষেত্রে কারো সন্তান লাভ হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। মূল্যবোধ বজায় রাখুন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। কাউকে প্রথম দেখায় ভালো লাগতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যয় কমানোর চেষ্টা করুন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

প্রয়োজনে বড় ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে । আর্থিক দিক ভালো থাকতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের  সহযোগিতা পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। পাবলিক ইমেজ বাড়তে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। মন ভালো থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক খুব একটা ভালো নাও থাকতে পারে। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।