ফুডপান্ডা বাংলাদেশ সমপ্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বিভাগীয় শহরে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম :ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেড
পদের নাম :ক্লাস্টার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেলস
পদের সংখ্যা :৪টি
কাজের ধরন :পূর্ণকালীন
কর্মস্থল :চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট
আবেদন যোগ্যতা
১। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস।
২। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
৩। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
৪। বিজনেস ডেভেলপমেন্ট, সেলস ও মার্কেটিং বিষয় সম্যক ধারণা থাকতে হবে।
৫। চাপ সামলে কাজের সক্ষমতা থাকতে হবে।
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ
৩১ অক্টোবর, ২০২১
বেতন ও সুযোগ সুবিধা
১। বেতন আলোচনা সাপেক্ষে
২। জীবন বিমা, সাপ্তাহিক দুইদিন ছুটি, বার্ষিক স্যালারি রিভিউ ও উত্সব ভাতা প্রদান করা হবে।