দর হারানোর শীর্ষে আইসিবি ইসলামিক ব্যাংক

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬৯টির বা ৭১ দশমিক ৫৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবস সোমবার আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫ দশমিক ৪০ টাকায়। অর্থাত্ কোম্পানিটির শেয়ার দর শূন্য দশমিক ৬০ টাকা বা ১০ শতাংশ কমেছে। এর মাধ্যমে আইসিবি ইসলামিক ব্যাংক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

গতকাল ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শ্যামপুর সুগারের ৭ দশমিক ৯৫ শতাংশ, আজিজ পাইপসের ৬ দশমিক ৪৫ শতাংশ, এএমসিএলের (প্রাণ) ৫ দশমিক ২৭ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৫ দশমিক ২৭ শতাংশ, ফার্মা এইডসের ৫ দশমিক ১১ শতাংশ, বিডি অটোকার্সের ৫ দশমিক ০৯ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৫ দশমিক ০২ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৪ দশমিক ৯৩ শতাংশ এবং বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার দর ৪ দশমিক ৮৫ শতাংশ কমেছে।