স্পোর্টস রিপোর্টার
ঘরের মাঠে খেলা হচ্ছে, সাফের বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপ। ঘরের মাঠে প্রথম ম্যাচেই নেপালের কাছে ১-০ গোলে হেরে সাফে অভিযান শুরু করেছে। শেষ মুহূর্তে গোল হজম করে আর ফিরতে পারেনি স্টেডিয়ামে নিজেদের দর্শক সমর্থন পেয়েও। সেই মালদ্বীপ আগামীকাল বাংলাদেশের বিপক্ষে লড়াই করবে। বাংলাদেশ ফুটবল দলও মালদ্বীপকে সিরিয়াস ম্যাচ হিসাবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বলে কোচ অস্কার ব্রুজন সব ভারত ম্যাচের চিত্র ভুলে যেতে বলেছেন। তিনি নতুন করে পরিকল্পনা করছেন। কারণ তার দলে লালকার্ড পাওয়া ফুটবলার বিশ্বনাথ ঘোষ খেলতে পারবেন না। প্রথমে শ্রীলঙ্কা এবং পরে ভারতের বিপক্ষে হলুদকার্ড পেয়েছেন মাঝমাঠের রাকিব হোসেন। এই ফুটবলারও নামতে পারবেন না মালদ্বীপের বিপক্ষে। এটা নিয়ে একটা টেনশন থাকলেও ব্রুজনের সাইড বেঞ্চে ফুটবলার আছেন রহমত মিয়া, রাফি, টুটুল হোসেন বাদশা। অন্যদিকে ডিফেন্ডার রেজা জ্বরে আক্রান্ত হলেও আশার খবর হচ্ছে রেজার জ্বর কমে গিয়েছে। সে গতকাল অনুশীলনও করেছে। মিডফিল্ডার সোহেল রানার জ্বর ছিল সেটা কাটিয়ে ভারতের বিপক্ষে পরে নেমেছিল। কোচ কীভাবে মালদ্বীপের বিপক্ষে দল সাজাবেন সেটা এখনো নির্ধারণ করেননি। তবে আজকের অনুশীলনের পর আগামীকাল সকালে একাদশ নির্ধারণ করবেন ব্রুজন। মালদ্বীপের ম্যাচের পর বুঝা যাবে সাফের ফাইনালে বাংলাদেশের রোডম্যাপ
সুনীলরা চেয়েছিল আগুনঝরা আক্রমণ করে বাংলাদেশের রক্ষণদুর্গ গ্রাস করে দেবেন। আগুনের গ্রাসে তপুদের ঘরবাড়ি ছাইভস্মতে পরিণত হবে। ভারতের কোচ ইগর স্টিমাচ আগেই জানিয়েছিলেন কীভাবে ম্যাচ জিততে হয়। অস্কার ব্রুজন ক্লাব ফুটবলে সাফল্য পেলেও জাতীয় দলের সাফল্যের সঙ্গে সেটি তুলনা করা যায় না। জানা আছে তার রণকৌশল। উলটো এমন হয়েছিল ১০ জনের বাংলাদেশ ভারতের রক্ষণদুর্গকে ঘোলা জলে পরিণত করল। কী জবাব দেবেন ক্রোয়েশিয়ান কোচ ইগর স্টিমাচ। ৫২ মিনিটে যখন বিশ্বনাথ লালকার্ড পেয়ে মাঠ ছাড়েন। তখন ১০ জনের বাংলাদেশ। ৮২ ধাপ এগিয়ে থাকা ভারতের কাছে সহজেই মাথা নত করলে অবাক হওয়ারও কিছু থাকত না। অস্কার ব্রুজন টোটকা দিলেন। ভয় পেলে কি চলে। মাত্র একটি গোল করতে হবে। হেরে তো গেছি। যুদ্ধে ঝাঁপাও। ডাগআউট হতে এমনটাই ম্যাসেজ পাঠিয়েছিলেন ব্রুজন। ভয়কে জয় করতে হবে। ফরমেশনে পরিবর্তন আনতে বাংলাদেশ-ভারত ফুটবল যুদ্ধের ময়দানে বেঞ্চ থেকে তুলে ঠেলে দিয়েছিলেন সুফিল, সোহেল রানাদের।
ভারতকে হারাতে না পারলেও ১-১ গোলের ড্রটাকে সাফল্য হিসাবে দেখছে বাংলাদেশ শিবির। এখান থেকেই প্রেরণার উত্স খুঁজে পাচ্ছে বাংলাদেশ ফুটবল দলের কোচিং স্টাফ, খেলোয়াড়রা গ্লন মার্টিন, অনিরুদ্ধ থাপা, শুভাশিষ বসু, মানভির সিং, সুনীল ছেত্রীরা বল দখলের লড়াই ৭০ ভাগ এগিয়ে ছিলেন। আর এর মধ্যে ব্রুজন পরিকল্পনায় করেছিলেন সুনীলকে নিয়ে, কারণ সুনীলও ব্রুজনের অধীনে খেলেছেন। কীভাবে রুখতে হয় সেটার প্রমাণ দিলেন ১০ জনের বাংলাদেশের বিপক্ষে সুনীল কিছু করতে পারেননি। এসব কিছু ভুলে যেতে বললেন কোচ অস্কার ব্রুজন। গতকাল যখন অনুশীলনে নামলেন তখন সবাইকে কান খুলে শুনে রাখতে অস্কার ব্রুজন বললেন, ‘ভারত ম্যাচ ভুলে যাও। মালদ্বীপকে নিয়ে ভাবো।’
মালদ্বীপে ১৩তম সাফের ফিকশ্চার
১ অক্টোবর : বাংলাদেশ ১ :০ শ্রীলঙ্কা
মালদ্বীপ ০ :১ নেপাল
৪ অক্টোবর : বাংলাদেশ ১ :১ ভারত
শ্রীলঙ্কা ২ :৩ নেপাল
৭ অক্টোবর : ভারত ও শ্রীলঙ্কা
বাংলাদেশ ও মালদ্বীপ
১০ অক্টোবর : মালদ্বীপ ও শ্রীলঙ্কা
নেপাল ও ভারত
১৩ অক্টোবর : বাংলাদেশ ও নেপাল
ভারত ও মালদ্বীপ
১৬ অক্টোবর : ফাইনাল
* প্রথম খেলা বাংলাদেশ সময় বিকাল ৫টা এবং দ্বিতীয় খেলা রাত ১০টায় শুরু। ফাইনাল রাত ৯টায়।
পয়েন্ট টেবিল
দল খেলা জয় ড্র পরা গোল পয়েন্ট
নেপাল ২ ২ ০ ০ ৪/২ ৬
বাংলাদেশ ২ ১ ১ ০ ২/১ ৪
ভারত ১ ০ ১ ০ ১/১ ১
মালদ্বীপ ১ ০ ০ ১ ০/১ ০
শ্রীলঙ্কা ২ ০ ০ ২ ২/৪ ০