বরিশাল অফিস
বরিশাল সরকারি শিশু পরিবারে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর আমতলার মোড় সরকারি শিশু পরিবার কমপ্লেক্সে শিশু পরিবারের উদ্যোগে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এগুলো হলো—সরকারি দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়ক ও ইউড্রেন মেরামত, সেফ হোমের অভ্যন্তরীণ সড়ক উঁচুকরণ ও মেরামত এবং সরকারি শিশু পরিবার বালিকা (উত্তর)-এর পুকুরঘাট মেরামত। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক স্বপন কুমার মুখার্জি, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আল-মামুন তালুকদার, বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক এ কে এম আক্তারুজ্জামান, প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজসহ শিশু পরিবারের কর্মকর্তা-কর্মচারী ও নিবাসের বাসিন্দা কোমলমতি শিশুরা।