জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার আর্থিক অনুদান বিতরণী অনুষ্ঠান

রাজধানীর বকশীবাজারে ‘জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সংস্থার অস্থায়ী কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে দরিদ্র দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে বয়স্ক ভাতা, শিক্ষা ভাতা, চিকিত্সা ভাতা, ক্ষুদ্র ব্যবসায় সাহায্য, মেয়ের বিবাহের সাহায্য, নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সংস্থার চেয়ারম্যান মো. নুরুল আলম সিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংস্থার মহাসচিব মো. আইউব আলী হাওলাদার বলেন, জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা একটি সেচ্ছাসেবী সংগঠন, এ প্রতিষ্ঠানটি সারা দেশ নিয়ে কাজ করে থাকে। আজ আমরা প্রায় ৭০ জন দৃষ্টিপ্রতিবন্ধীকে সাহায্য দিচ্ছি। ভবিষ্যতেও এ কার্যক্রম চালিয়ে যেতে পারি সে জন্য আপনাদের সবার সাহায্য-সহযোগিতা কামনা করছি। —প্রেস বিজ্ঞপ্তি