চিকিত্সকের অভাবে আলট্রাসনোগ্রাম বন্ধ

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন যাবত চিকিত্সকের অভাবে আলট্রাসনোগ্রাম সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় প্রতিনিয়ত রোগীর উপস্থিতি অনেক বেশি। কিন্তু অনেক দামি একটি আলট্রাসনোগ্রাম মেশিন থাকলেও চিকিত্সক না থাকায় আলট্রাসনোগ্রাম বন্ধ রয়েছে। ফলে মেশিনটি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আ. সালাম জানান, দক্ষ চিকিত্সক না থাকায় আলট্রাসনোগ্রাম মেশিনটি পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কয়েকবার রিপোর্ট দিয়েছি। সর্বশেষ বুধবারও রিপোর্ট দেওয়া হয়েছে।