তালতলী (বরগুনা) সংবাদদাতা
তালতলীতে ডোবার পানিতে ডুবে সৃজন ভল্লব নামের চার বছর বয়সি এক শিশুর মৃতু্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ছোটবগী ইউনিয়নের চরপাড় গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সৃজন ভল্লব ঐ এলাকার পানচাষি মিঠু ভল্লবের ছেলে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।