মেঘনায় সেতু নির্মাণে স্টেকহোল্ডার মিটিং

ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর

সেতু বিভাগের সম্মেলনকক্ষে ‘ভুলতা-আড়াইহাজার-বাঞ্ছারামপুর মেঘনা নদীর ওপর সেতু নির্মাণের স্টেকহোল্ডার মিটিং গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। সভায় ব্রাহ্মণবাড়ীয়া-৬ আসনের সংসদ সদস্য এ বি তাজুল ইসলাম এবং নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. আবু বকর ছিদ্দিক। এছাড়াও সভায় সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি