চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৬টি কেন্দ্রে মঙ্গলবার এসএসসির তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ের পরীক্ষায় ভুল প্রশ্নপত্র সরবরাহ করা হয়। পরীক্ষার্থীরা এ ভুল প্রশ্নপত্র পেয়ে হতভম্ব হয়ে পড়েন। তবে শেষ পর্যন্ত শিক্ষা বোর্ড হতে পরীক্ষা স্থগিত করা হয়েছে।
জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সূত্রে জানা যায়, পরীক্ষার্থীদের মধ্যে সরবরাহকৃত প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠায় তথ্য যোগাযোগ ও প্রযুক্তি এবং দ্বিতীয় পৃষ্ঠায় ক্যারিয়ার বিষয়ের প্রশ্ন ছাপা হয়েছে। এক বিষয়ের প্রশ্নের মধ্যে অন্য বিষয় ঢুকে গেছে।
বুধবার ক্যারিয়ার বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে স্থগিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা এখনো জানানো হয়নি।
আরো পড়ুন: মোদির সামনেই নারী মন্ত্রীর কোমরে হাত, ভিডিও ভাইরাল!
এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র সাংবাদিকদের জানান, ছাপাখানার ভুলের কারণে এমনটি ঘটেছে। বিষয়টি জানার পর জীবননগর উপজেলার ৬টি কেন্দ্রের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। স্থগিত তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ের পরীক্ষা কবে নেওয়া হতে তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। অন্যান্য পরীক্ষা রুটিন অনুযায়ী চলবে বলে জানান তিনি।
ইত্তেফাক/জেডএইচ