খালিয়াজুরীতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে বাবা-মা মেয়ের মৃত্যু

খালিয়াজুরীতে বিদ্যুত্স্পৃষ্টে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রালতিফপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- সাইবুল মিয়া (৫০), তার স্ত্রী আবেদা আক্তার (৪০) ও তাদের মেয়ে পিংকি আক্তার (২৫)। আহতের নাম তাসপিয়া আক্তার (২)। সেও সাইবুল মিয়ার মেয়ে।

খালিয়াজুরী থানার ওসি মো. মজিবুর রহমান জানান, নির্মাণাধীন ঘরে বিদ্যুত্চালিত মোটরের সাহায্যে দেওয়াল ভেজানোর কাজ করছিলেন সাইবুল মিয়া। এ সময় লিকেজ তারে জড়িয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন তিনি। পরে তাকে বাঁচাতে এসে তার স্ত্রী আবেদা আক্তার ও সন্তান পিংকি বিদ্যুত্স্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তারা তিন জন মারা যান। আহত শিশুটিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি আরো জানান, এ  ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম জানান, ঐ পরিবারে মানবিক সহায়তা দেওয়ার ব্যববস্থা করা হচ্ছে।